মনিরামপুরে চারজন আটক এবং ইয়াবা উদ্ধার!
মনিরামপুরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত একজন স্কুল শক্ষকসহ তিনজনকে আটক করা হয়েছে। আকটকৃতরা হলেন যশােরের মনিরামপুরের ভগবান পাড়ার অমুল্য বিম্বাসের ছেলে বাবুলাল বিশ্বাস ওরফে বাঙ্গাল, নরেন্দ্রনাথ মৈত্রের ছেলে সাগত মিত্র, খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটী গ্রামের বিমলকৃষ্ণ রায়র ছেলে ও ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কুন্তল রায় এবং হেলাঞ্চী গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান। সংশ্লিষ্ট সুত্র জানান, গত বরিবার বিকেলে ডিবি পুলিশের একটি টিম মনিরামপুর গরুহাটা এলাকা থকে ২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাঙ্গালকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতেমাদক ব্যবসার সাথ জড়িত অন্যদের আটক করা হয়।
সুত্র: লোকসমাজ




No comments