খেলাধুলা ছাড়া সমাজ গঠনের বিকল্প নেই: নাজমা খানম
সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই মনিরামপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসাবে কাজ করে। খেলাধুরার মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে পরিচিতি লাভ করেছে। আমাদের বাংলার ছেলে মেয়েরা খেলার মাধ্যমে দেশকে সম্মানিক করেছে।
|আরো খবর
মনিরামপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীন সভাপতিত্ব করেন। তিনি আরো বলেন, আমরা আজ গর্ব করে বলতে পারি থেলাধুলায় পিছিয়ে নেই বাংলাদেশ। খেলাধুলা মানবিক মুল্যবাধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়ণে এগিয়ে আসতে হবে। বিশেষ করে স্কুল, মাদ্রাসা ও কলেজে পড়া শিক্ষাথীদের লেখাপড়ার পাশাপশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ্য ও সেধা সম্পন্ন জাতি উপহার দিতে পারবো।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্তী বাচ্চু, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




No comments