চট্টগ্রামের সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ল ৩০ কেজি ওজনের ধাতব বস্তু।
চট্টগ্রামের সীতাকুণ্ডে আকাশ থেকে প্রায় ৩০ কেজি ওজনের একটি ধাতব বস্তু মাটিতে পড়ে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।
শনিরাব বিকেলে আকাশ থেকে এ ধাতব বস্তুটি মাটিতে পড়ে। খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে যায়।
কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, দুপুর ২টায় ভাটিয়ারী এলাকায় আকাশ থেকে একটা দোতলা ভবনের পাশে খোলা জায়গায় এটি এস পড়েছে। এতে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।
তিনি আরো বলেন, সীতাকুণ্ডের স্থানীয় পুলিশের সহায়তায় বোমা নিষ্ক্রয়কলন ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা গর্ত থেকে রাত ৮টার দিকে এটি তুলে আনেন। এই বস্তুর প্রায় ওজন ৩০ কেজি।
সীতাকুণ্ডের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা বলেন, কীভাবে এটি পড়ল খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছি আমরা।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পুর্বহাসনাবাদ গ্রামের মিত্র বাড়ীর পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে। এটি আকাশ থেকে পড়েছে। সীতাকুণ্ড থানার সঙ্গে সঙ্গেই খবর দেয়া হয়েছিল। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে। পরে সেটি উদ্ধার করা হয়।
সুত্র: জাগোনিউজ২৪
সুত্র: জাগোনিউজ২৪




No comments