সংবাদ শিরোনাম

মনিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামুলক সভা অনুষ্ঠিত।

Ad Code
"নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি" এ স্লোগান কে সামনে রেখে মনিরামপুর উপজেলা ব্যাপী ডেঙ্গুজ্বর প্রতিরোধে গণসচেতনতামুলক  এক সভা অনুষ্ঠিত হয়। মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০:০০ ঘটিকায় মনিরামপুরে ১৭টি ইউনিয়ন ও টি পৌরসভাসহ গুরুত্বপূর্ণ স্থানে এ সভা অনুষ্ঠিত হয়। মনিরামপুরের ১৭টি ইউনিয়নের স্ব স্ব চেয়ারম্যান ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের সভাপতিত্বে এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পৌর কাউন্সিলর, সকল ইউনিয়নের ইউপি সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইমাম, গ্রাম পুলিশ, ইউপি সচিব, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, আনসার ভিডিপি'র সদস্য, সাস্থ্য সহকারী, এফডব্লিউভিসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। 

আপনারা মনিরামপুর উপজেলার নিত্য নতুন খবর জানতে এখানে ভিজিট করুন। 

উক্ত সভায় বক্তারা ডেঙ্গুজ্বরে আতংকিত না হয়ে তা প্রতিরোধ করার পরামর্শ প্রদান করেন। তাছাড়া যার যার অবস্থা থেকে নিজের বাড়ীর আঙ্গিনা, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ, ছোট ছোট বাজারের দোকান ঘর পরিস্কার রাখাসহ যত্রতন্ত্র ময়লা আবর্জনা ও ড্রেনের মধ্যে না ফেলার পরামর্শ প্রদানের করেন। যেন এ সব স্খন থেকে এডিস মশার লার্ভা সৃষ্টি হতে না পারে। 

No comments