খেদাপাড়ায় বাল্য বিয়ের আয়োজন পন্ড, দু'জনের সাজা
মনিরামপুরের পল্লীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন পন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইয়েমা হাসান আদালত পরিচালনা করে এই আয়োজন পন্ড করেন। এ সময় বর ও কনের পিতা কে আটক করে আদালত। পরে তাদের পৃথক পৃথক ভাবে এক মাস করে সাড়া দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, মনিরামপুর উপজেলার গালদা গ্রামের মৃত সামছের সরদারের পুত্র দুবাই প্রবাসী ইমদাদুল ইসলাম ও কনের পিতা দীঘিরপাড় গ্রামের আব্দুল বারেক সরদার।
তিনি আরো জানান, ইমদাদুল ইসলামের সাথে দিঘিরপাড় গ্রামের অষ্টম শ্রেণী পড়ুয়া ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন করে পরিবার। কনের বাড়িতে খাওয়া দাওয়া ও বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে তড়িত গতিতে সেখানে হাজির হন আদালত। আদালত দেখে দৌডে পালানোর চেষ্টা করে বর। পরে পুলিম তাডা করে বর কে আটক করে। একই সাথে আটক করা হয় কনের পিতা্ আব্দুল বারেক সরতারকে।
ভ্রাম্যমান আদালতের পেশকার সার্ভেয়ার আব্দুল মান্নান বলেন, ইমদাদুল ইসলাম ও আব্দুল বারেক সরদারকে এক মাস করে সাজা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে।
সুত্র : অননিউজবিডি




No comments