সংবাদ শিরোনাম

সিরাজগঞ্জ জেলার চৌহালীতে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ০১ জেলের কারাদন্ড।।

Ad Code

সিরাজগঞ্জ জেলার চৌহালীতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ ক্রমে যমুনা নদী ও ভূতের মোড় মাছ বাজারে অদ্য ০৭/১০/২০১৮ তারিখে দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ৩হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ১ জন জেলেকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন চৌহালী উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জনাব মোঃ আনিসুর রহমান ও সার্বিক সহযোগিতা করেন চৌহালী থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহাংগীর আলম এবং জনাব মোঃ মাসুম বিল্লাল, জনাব মোঃ শফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ।

No comments