চৌহালীতে ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮ বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত।
চৌহালী উপজেলাধীন খাসপুকুরিয়া ইউনিয়নের মোকার ডাংগায় ইলিশ সংরক্ষন অভিযান-২০১৮ বাস্তবায়নের লক্ষে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আনিসুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন চৌহালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মাসুম বিল্লাহ, খাসপুকুরিয়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মজিদ সরকার, মৎস্য বিভারে ক্ষেত্র সরকারী জনাব মোঃ শফিকুল ইসলাম, আব্দুল্লাহ প্রমুখ।




