ইংরেজি নামের বানানের পরিবর্তন হচ্ছে পাঁচটি জেলার।
বাংলাদেশের পাঁচটি জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন করা হচ্ছে। জেলাগুলো হলো যশোর, বগুড়া, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম। বাংলা নামের বানানের সাথে সম্পূর্ণ মিল রাখতে এ পরিবর্তন আনছেন সরকার।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় আগামী সোমবার এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেলে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, পাঁচটি জেলার ইংরেজি বানানে কিছুটা অসঙ্গতি আছে। এটা দুর করতে নিকার সভায় একটি প্রস্তাব উঠবে। সভাটি হবে সোমবার।
উল্লেখ্য নতুন বিভাগ, জেলা, উপজেলা/থানাসহ প্রশাসনিক গঠনের সিদ্ধান্ত নেয়া হয়ে থাকলে নিকার সভায়। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন এ কমিটির আহবায়ক।
বর্তমানে যশোরের বানান Jessore, বগুড়ার বানান Bogra, বরিশানের বানান Borisal, কুমিল্লার বানান Comilla ও চটবটগ্রামের বানান Chittagong।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, Jessore এর পরিবর্তে Jashore, Bogra এর পরিবর্তে Bogura, Borisal এর পরিবর্তে Barishal, Comilla এর পরিবর্তে Kumilla, Chittagong এর পরিবর্তে Chattagram করার প্রস্তার অনুমোদনের জন্য নিকার সভায় উঠছে।




No comments