সংবাদ শিরোনাম

নাগরিকত্ব হারাবে আসামের ৫০ লাখ মানুষ।

Ad Code

আসামের ৫০ লাখ মানুষ নাগরিকত্ব হারিয়ে রাষ্ট্রহীন হওয়ার ঝুকিতে রয়েছেন্ ১৯৭১ সালের  আগ থেকে তারা আসামে বসবাসের প্রমান দেখাতে ব্যর্থ হয়েছেন। উধ্বর্তন সরকারী কর্মকর্তাদর এমন ঘোষনার পর ও আশঙ্কা তৈরি হয়েছে। 

আসাম সরকার ন্যাশনাল রেজিষ্টার অব সিটিজেন (এনআরসি) এর প্রাথমিক তালিকায় প্রকাশের পর তাতে নাম না দেখতে পেয়ে উদ্বিগ্ন আসামের লাখো মানুষ। গত ছয় দশকের মধ্যে প্রথমবার এ তালিকা তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছেন, বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের চিহ্নিত ও ফেরত পাঠাতে এ তালিকা করা হয়েছে। 

তবে সমালোচকরা বলেছেন, এ পরিকল্পনা মুসলিম নাগরিক ও বাংলাদেশি বংশোদ্ভুতদের রাষ্ট্রহীন করে দেবে। মিয়ানমারের মুসলিম সংখ্যারিষ্ঠ রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষেত্রে যেমনটা হয়েছে। আসামের তিন কোটি ২০ লাখ মানুষের এক তৃতীয়াংশই মুসলিম।  

No comments