দিঘীরপাড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে তাহসিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুডুরে মনিরামপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাহসিন দীঘিরপাড় গ্রামের মাহবুর গাহীর ছেলে।
প্রতিবেশী মহাসীন কবির জানান, দুপুর একটার দিকে মাহবুরের স্ত্রী গোসলখানায় গোসল করছিলেন। আর শিশুটি বাইরে খেলছিল। খেলার এক পর্যায়ে সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিন্তু পরিবারের কেউ বিষয়টি খেয়াল করেননি। পুকুর অবস্থান রাস্তার পাশে। দুপুর দু'টার দিকে রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীর পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি আমাদের কেউ জানাননি।
সুত্র : অননিউজবিবি




No comments