মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙ্গা পা রেখে ভাল পায়ে প্লাষ্টার করলেন কর্তব্যরত ডাক্তার।
![]() |
| ভাঙ্গা পা রেখে ভালো পায়ে প্লাষ্টার করলেন জরুরী বিভাোগর কর্তব্যরত ডাক্তার |
নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলায় প্রীতম নামে চার বছরের এক শিশুর ভাঙ্গা পা রেখে ভালো পায়ে প্লাষ্টার করে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকেলে খালিয়াজুড়ি উপজেলার চাকুরা ইউনিয়নের পাথরা গ্রামের পরিতোষ সরকারের চার বছরের শিশু পুত্র প্রীতমের ডান পা ভেঙ্গে যায়। এ অবস্থায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রীতমকে নিয়ে যান বাবা পরিতোষ। পরে প্রীতম ভেঙ্গে যাওয়া ডান পা প্লাষ্টারের জন্য জরুরী বিভাগের পাঠান স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার সুবীর সরকার।
কিন্তু জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তানভীর হাসান উপস্থিত না থাকার কারনে শিশু প্রীতমের ডান পায়ের সেবা করান ওয়ার্ডবয় জামাল মিয়া। সেই সঙ্গে শিশুটির ভাঙ্গা পা রেখে ভালো পায়ে প্লাষ্টার করে দেয় ওয়ার্ডবয়।
রাতে অবস্থার অবনতি হলে পরে দিন বৃহস্পতিবার সকালে শিশুটিকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবার আসেন প্রীতম বাবা। পরে জরুরী বিভাগে নিয়ে গেলে ময়না নামে চতুর্থ শ্রেণী এক কর্মচারী প্রীতমের ভালো পায়ের প্লাষ্টার খুলে ভাঙ্গা পায়ে প্লাষ্টার করে দেন।
ঘটনার সতস্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর মোহাম্মদ শুমছুর আলম বলেন, শিশুটিকে ভূল সেবা দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সুথ্র : বাংলার খবর




No comments