মনিরামপুরে মাদক-জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত।
মনিরামপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় মাদক-জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
আজ ১লা সেপ্টেম্বর ২০১৯ বিকাশে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় পিস প্রেসার গ্রুপ মনিরামপুর উপজেলা কমিটির উদ্যোগে মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে "মাদক-জঙ্গিবাদ প্রতিরোধে তরুন সমাজের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা আয়োজন করা হয়। উক্ত সভায় দি হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রেগ্রাম কো-অর্ডিনেটর খোরশেদ আলমের সঞ্চলনায় পিপিজ'র পিস এ্যাম্বাসেডর ও সুশাসনের জন্য নাগরিক সুজন মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন সভাপতিত্ব করেন। সভায় সম্মানিত আলোচক ও অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মনিরামপুর বাজার সমিতির সভাপতি ও সুজন এর উপদেষ্টা অরুন কুমার নন্দন। তিনি বলেন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ সম্পর্কে গুনগর্ব্য আলোচনা করেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ ঐক্য পরিষদ মনিরামপুর উপজেলা কমিটির আহবায়ক তপন কুমার পবন, মনিরামপুর পৌর কাউন্সিলর ও পিস এ্যাম্বাসেডর গীতা রানী কুন্ডু। পিপিজি পিস'র সদস্য অধ্যাপক বাবুল আকতার, অধ্যাপক নুরুল হক, প্রভাষক সঞ্জয় কুমার দে, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষক অশোক কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মিলন মন্ডল, পিপিজি পিস'র সদস্য প্রভাষক হাসিনা আকতার কাকলী, সুরাইয়া নার্গিস, সফিক্জ্জামান, পৌর কাউন্সিলর পারভীন আকতার, শংকরী রানী বিশ্বাস, লাভলী খাতুন।
মনিরামপুর উপজেলার নিত্য নতুন সকল খবর জানতে এখানে ক্লিক করুন।
তাছাড়া মনিরামপুর সরকারী কলেজের শিক্ষার্থী তাসরিফ রায়হান, পার্থ মজুমদার, তিয়াস, তাসনিম, মনিরামপুর মহিলা কলেজের শিক্ষার্থী মাহবুবা খাতুন, জেসি সুমাইয়া প্রমুখ।
সভায় বক্তারা মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি ব্যাপক গণসচেতনতামুলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতি জোলানো মতামত পেশ করেন।




No comments