মনিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে এড়েন্দা গ্রামে এডিস মশা নিধন ঔষুধ বিতরণ।
মনিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে ডেঙ্গু রোগে আক্রান্ত মনিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামের ভূক্তভোগীদের মাঝে এডিস মশা নিধনে ঔষুধ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মনিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামের বিল পাড়া এলাকায় উক্ত ঔষুধ বিতরণ এবং তা ছিটানো হয়।
এময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আবু আনছার আলী এবং মনিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সহসভাপতি জি এম ফারুক আলম যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ সেলিম, আসাদুজ্জামান রয়েল, দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, আইসিটি সম্পাদক শফিয়ার রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, হারুন অর রশিদ নির্বাহী সদস্য গীতা রানী কুন্ডু, সাংবাদিক ইলিয়াস হোসেন, ইউপি সদস্য রেজাউল ইসলাম প্রমুখ।
মনিরামপুর উপজেলার আরো তথ্য বহুল খবর জানতে এখানে ক্লিক করুন।
মনিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামে ডেঙ্গু রোগ মহামারি আকার ধারন করেছে। ইতোমধ্যে এই গ্রামে ১শত ৫৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে লাল মিয়া ৫৫, নুর ইসলাম ৪৫ এবং রেবেকা বেগম ৫৫ নামের একজন গৃহবুধ ডেঙ্গু রোগে আক্রান্ত মারা গেছেন।





No comments