সংবাদ শিরোনাম

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্য নিহত।

Ad Code
জেলা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনায় মোঃ হাবিবুর রহমান ২৬ নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটে। কালীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঘটনাটি ঘটে। 

নিহত সেনা সদস্য যশোর সেনা নিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার কোমরভোগ গ্রামের মোঃ আমিরুল ইসলামে ছেলে। নিহত হাবিবুর রহমানের আইডি নং আর্টি-১৮০৭৪ ও সেনা নং ১২৩৩২৯১। 

এ সম্পর্কে আরো খবর জানতে ক্লিক এখানে। 

কালীগঞ্জ থানা ওসি ইউনুচ আলী জানান, যশোর সেনা নিবাস থেকে রেশন নিয়ে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ায় গ্রামের বাড়ীতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌছলে অপর দিক থেকে আসা একটি পিকআপ তাকে চাপা দেয়। 

এ সময় তিনি মটরসাইকেল থেকে রাস্তার উপর পড়ে যান। তিনি রাস্তার উপর পড়ে গেলে পিকআপটি তার মাথার উপর দিয়ে চলে যায়। এত সেনা সদস্য হাবিবুর রহমান ঘটনা স্থলে মারা যান। পুলিশ লাশটি উদ্ধার করেছে। অপরদিকে ঘাতক পিকআপটি আটকের চেষ্টা চলছে।

সূত্র : অন নিউজ বিবি

No comments