স্কুল-কলেজ বন্ধ করতে বললেন হাইকোর্ট।
প্রয়োজনে আগামী দুই-একদিন সকল শিক্ষা প্রতিষ্ঠার বন্ধের ঘোষণা দিলেন বাংলাদেশ হাউকোর্ট।
এদিকে আদালত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পিক্ষে ছিলেন ব্যারিষ্টার তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিষ্টার কাজী মাঈনুল হাসান।
ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে প্রয়োজনে স্কুল কলেজ, অফিস আদালত এক থেকে দুই দিনের বন্ধ ঘোষনা করে একযোগে অভিযান পরিচালনা করা যেতে পারে বলে মনে করেছেন হাইকোর্ট।
এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং মশার আবাসস্থল ধ্বংসে ঢাকাসহ সারা দেশে ব্যাপকভাবে ঔষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নিদের্শও দিয়েছেন হাউকোর্ট।
বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোঃ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। এই মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ই অক্টোবর দিন নির্ধারণ করে দিয়েছেন আদালত।
ডেঙ্গু রোগের সকল খবর জানতে এখানে ক্লিক করুন।
আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ কোনো অবহেলা আছে কিনা, অকহেলা থাকলে সেটা কার দায়, মশা নিয়ন্ত্রণে কার কী দায়িত্ব ছিল তা তদন্তে কমিটি গঠন বিষয়ে আপাতত আদালক কোন আদেশ দেননি।
তবে আদালত বলেছেন, পরবর্তীতে অবশ্যই তদন্ত কমিটি গঠন করা হবে।
এদিকে আদালত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পিক্ষে ছিলেন ব্যারিষ্টার তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিষ্টার কাজী মাঈনুল হাসান।
সূত্র : বাংলাদেশ জার্নাল




No comments