নিয়োগ বাতিলের দাবিতে সিরাজগঞ্জের ইউডিসি'র উদ্যোক্তাদের মানববন্ধন।
ইউনিয়ন পরিষদে নবসৃষ্ট হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বাতিলের দাবিতে সিরাজগঞ্জ জেলার ২৯টি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফোরাম মানববন্ধন করেছে।
বুধবা্র ২১শে আগষ্ট বেলা ১২টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম আয়োজিত উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসেম উদ্দিন, সাধারন সম্পাদকমাহাতাব করিম,। এছাড়া আরো বক্তব্য রাখেন রংপুর বিভাগের সভাপতি আব্দুল কাদের, সিরাজগঞ্চ জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারন সম্পাদক পলাশ কুমার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসুচীতে বক্তারা আরো বলেন, ২০১০ সাল থেকে আমরা বিনা বেতনে জাতীয় তথ্য বাতায়ন তৈরি, এমআইএস ডাটাবেজ তৈরিসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কাজ করে আসছি। কিন্তু আমাদের বাদ দিয়ে জেলার ২৯টি ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে অবৈধভাবে লোক নিয়োগ দেয়া হয়। তারা এই নিয়োগ বাতিল করে ডিজিটাল সেন্টারের পরিচালকদের চাকুরী স্থায়ীকরণের জোর দাবি জানান।




No comments