সংবাদ শিরোনাম

সড়ক দুর্ঘটনায় যশােরে একই পরিবারের তিনজন নিহত!

Ad Code


আজ সড়ক দুর্ঘনায় যশােরে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শশুসহ আরো দুইজন। তাদের বহনকৃত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যতিক পিলারে আঘাত করলে শনিবার দিবাগত রাত ২টার দিকে যশাের শহরের বিমান অফিস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

যশাের সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: কাজল কান্তি মল্লিক জানান, হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়েছে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, যশোর শহরের লােন অফিসপাড়ার ইয়াসিন আলীর মেয়ে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), তানজিলা ইয়াসমিন ইয়াশা (৩০) ও তার পুত্রবধু তিথী (৩৫)। এছাড়া আহতরা হলেন, নিহত তিথীর শিশু পুত্র মনিরুল (০৪) ও নিহত পিয়াশা হুবস্বামী হৃদয় (৩০)। 

নিহত ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা যশোর আদ্‌-দ্বীন হাসপাতালে কর্মরত ছিলেন। আগামী বৃহস্পতিবার পিয়াশার বিয়ে। মুলত এই বিযের দাওয়াত দিয়ে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার সময় প্রাইভেটকার যােগে পরিবারের সদস্যরা শহরে আসছিলেন। পথে বিমান বন্ধর মোড়ে পৌঁছলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যতিক পিলারে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হয়। 

হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। আহত শিশু মনিরুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম জানান, নিহত পিয়াশের স্বামী শফিকুল ইসলাম জ্যোতিকে আটক করা হয়েছে। মাদকাসক্ত ছিলে ন কি না তা পরীক্ষার জন্য যশাের সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বেপরোয়া গাড়ি চালানো এবং মাদকাসক্তের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। পরিবারের পক্ষ হতে কোন প্রকার অভিযোগ না থাকার কারণে মরদেহ তিনটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

No comments