সংবাদ শিরোনাম

মনিরামপুরে মাদক ও অস্ত্রসহ রুবেল আটক।

Ad Code
আজ ভোরে যশোরের মনিরামপুরে মাদক ও অস্ত্রসহ রুবেল (৩৪) কে আটক করেছে পুলিশ। মনিরামপুর থানার গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহর পশু হাসপাতালের সামনে থেকে তাকে আটক করেন। রুবেল পৌর শহর এলাকার কামালপুর গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। পুলিশ বাদী হয় থানায় মামলা করেন।

মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, আজ ভােরে এস আই আব্দুর রহমান ফোর্স নিয়ে সাতনল বাজারে মোবাইল ডিউটিতে ছিলেন। এ সময় তিনি গোপন সুত্রে জানতে পারেন রুবেল মাদক ও অস্ত্র নিয়ে পশু হাসাপাতালের সামনে অবস্থা করছে। তখন তিনি অভিযান চালিয়ে রুবেলকে আটক করেন। আকট রুবেলের দেহ তল্লাশি করে ২০০পিচ ইয়াবা ও একটি ওয়ান শাটারগান, এক রাউন্ড গুলি উদ্ধার করেন। আটক রুবেলের বিরুদ্ধে থানা একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

সুত্র: অনলাইন

No comments