কেশবপুরে ভ্রাম্যমান আদালতে ৩ ইভটিজারের কারাদণ্ড।
যশোরের কেশবপুরে ৩ ইভটিজারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের এক গৃহবধুকে একই গ্রামের ইদ্রিস আলী মোড়লের পুত্র মনিরুজ্জামান ২২, মৃত শামছুর দফাদারের পুত্র সোহান হোসেন ১৮ ও সোবহান বিশ্বাসের পুত্র আবু রায়হান ২০ প্রায়ই উত্যক্ত করতেন। এমন কি ঔ গৃহবধুর নাম করে কুরুচিপূর্ণ পোষ্টারিং করে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে ইভটিজারদের ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
সুত্র: অনলাইন




No comments