চতুর্থ বারের মত মনিরামপুর উপজেলার শেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত রেশমা খাতুন।
চলতি বছরে যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ রেশমা খাতুন টানা চতুর্থ বারের মত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছে। গত ১২ই নভেম্বর মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতীয় প্রাথমিক সপ্তাহ-২০১৯ এর বাছাই কমিটি তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করেন। ঝরে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগি করে তোলা, সঠিক পাঠদানসহ শিক্ষার মানোন্নয়নের কাজ করার জন্য মোছাৰ রেশমা খাতুনকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকার মর্যাদা দেওয়া হয় বলে জানা যায়।




No comments