আইসিসি সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দু'বছরের জন্য সব ধরনের ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি।
তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও না জানানোয় তার বিরিুদ্ধে এ শাস্তির ব্যবস্থা নিল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা।
২০১৮ সালে ঢাকা ত্রিদেশী সিরিজ ও আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের জন্য জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন সাকিব। কিন্তু বিষয়গুলো তিনি আইসিসিকে না জানানোর কারণে তাকে এ শাস্তি দেয়া হয়।
তবে এ শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন সাকিব। আপীলে তার বক্তব্য যদি আইসিসি সন্তুষ্ঠ হয় তাহলে তার এ শাস্তি মেয়াদ এক বছর করতে পারে বলে জানা যায়।




No comments