সংবাদ শিরোনাম

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ৮ ফেব্রুয়ারী।

Ad Code


বিএনপি'র চেয়ারপারসন খালেদাজিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আগামী ৮ই ফেব্রয়ারী ঘোষণা করা হবে। 

দূনীতি দমন কমিশন (দুদক) ও আসামী পক্ষের যুক্তি তর্ক উপস্থাপনশেষে বৃহস্পতিবার রায়ের জন্য এ দিন ধার্য করে দেন ঢাকার বিশণ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। আজ যুক্তিতর্ক উপস্থাপনের সময় খালেদা জিয়ার আদালতে উপস্থিত ছিলেন। 

জিয়া অরফানেজ ট্রাস্টের অনাথ শিশুদের জন্য অনুদান হিসেবে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ই জলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ১৯শে মার্চ খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। 

তবে এর আগে গত ১৯শে ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামীদের সর্বোচ্চ সাজা দাবি করেন রাষ্ট্রপক্ষ। 

No comments