সংবাদ শিরোনাম

৭ই মার্চের ভাষণের স্বীকৃতি নিয়ে ৫টি সনদ পাঠিয়েছেন ইউনোস্কো।

Ad Code


জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনোস্কো) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনে স্বীকৃতির ওপর পাঁচটি সনদ বাংলাদেশে পাঠিয়েছে। 

সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত এই ৫টি সনদ সস্প্রতি সনদ ফ্রান্সে বাংলাদেশের বাষ্ট্রদূত ইউনোস্কো বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেনের মাধ্যমে পরারাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠানো হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সাংবাদিকদের এ কথা জানান। 

ইহসানুল করিম বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্বর প্রামন্য ঐতিহ্যের (ডকুমেন্টারী হেরিটেজ অংশ হিসেবে স্বীকৃতিতে বিশষ অবদানের জন্য ৫টি সংস্থার কাছে এই সনদ হস্তান্ত করা হবে। 

এই সংস্থাগুলো হচ্ছে : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর , মুক্তিযুদ্ধ যাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। প্রেস সচিব বলেন, এ লক্ষ্যে ইউনোস্কো প্যারিসে বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছে। 


চিঠিতে ইউনোস্কো ইউনিভার্সের একসেস ও প্রিজাভেশন সেকশনের প্রধান বোঁয়া রাদোকভ বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২৪শে মার্চ ২০১৭ সালে প্যারিসে ইউনোস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত এ সম্পর্কে আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির ১৩তম সভায় মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঔতিহাসিক ভাষণের স্বীকৃতির কথা ঘোষণা করেন। 

চিঠিতে আরো জলা হয়, এই ভাষণের প্রামান্য ঔতিহ্যের মেমোরী অব দ্য ওয়ার্ল্ড রেজিষ্টারে অন্তর্ভূক্তির মাধ্যমে এটাই প্রতিফলিত হয়েছে যে এই ভাষণের রয়েছে এক ব্যতিক্রমধর্মী মূল্য ও তাৎপয। 

গত ৩০শে অক্টোবর ইউনোস্কো জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে বিশ্বর হেরিটেজের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। বাসস

No comments