সংবাদ শিরোনাম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত।

Ad Code
কেশবপুরে সড়ক দূর্ঘটনায় আরিফুর রহমান টিপু খান (৩২) নামে এক জন এনজিও কর্মী নিহত হয়েছে। 
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিগ আরিফুর রহমান মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের রাজ্জাক খানের ছেলে। 

জানা গেছে, আরিফুর রহমান টিপু খান কেশবপুর উপজেলা সদরে জাগরণীচক্র ফাউন্ডেশন অফিসে আসার উ্দ্যেশে মোটর সাইকেলে করে তালা উপজেলার সুভাসুনী জাগরণীচক্র অফিস থেকে সকালে বের হন।

হাসানপুর বাজারের পার্শ্বে বালির মাঠের রাস্তায় অন্য দিক থেকে আমার একটি মটর সাইকেলকে সাইট দেওয়ার সময় রাস্তায় রাখা বালিতে স্লিপ খেযে ঘটনা স্থলে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে রক্ত ক্ষরণ হয়। 

স্থানীয়রা উদ্ধার করে আরিফুর রহমান টিপু থান কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অপর দিকে মোটর সাইকেল চালক আহত হারুনার রশিদ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীণ রয়েছে। তবে নিহত আরিফুর রহমান টিপু খান জাগরণীচক্র সুভাসুনী শাখায় এমএলএসএস পদে এবং আহত হারুনার রশিদ একই শাখায় হিসাবরক্ষক পদে কর্মরত। 

No comments