ফেসবুক বন্ধ চায় শিক্ষামন্ত্রী, যা বললেন মোস্তফা জব্বার।
আসন্ন এস এসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকলীন সময়ে ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু এর বিরোধিতা করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, প্রযুক্তি সচল রেখেই প্রযক্তির অপব্যবহার মোকাবেলা করতে হয়। এ বিষয়ে তিনি আরো বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধের পক্ষে আমি নাই।" মঙ্গলবার সন্ধ্যায় একটি অনলাইন গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, ২৩শে জানুয়ারী সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন এস এসসি পরীক্ষায় প্রশ্নফািঁস ঠেকাতে পরীক্ষা চলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেনবুক-টুইটারসহ সারাদেশে ৩ ঘন্টা সকল স্যোসাল মিডিয়া বন্ধ ধাকবে।
সংবাদ সম্মেলনে আসন্ন এস এসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলার সময়ে সব সামাজিক (স্যোসাল) মিডিয়া বন্ধ রাথকে আসিটি বিভাগ ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে অনুরোধ করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।




No comments