যশোরসহ ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু পহেলা মার্চ
পহেলা মার্চ থেকে যশোরসহ ২৭ জেলায় ভোটারদের স্মার্ট কার্ড ( জাতীয় পরিচয়পত্র) বিতরণ শুরু হবে।
ইসি সূত্র জানায়, পহেলা মার্চ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এসময় জেলাগুলো থেকে প্রশাসক ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
যে ২৭ এলাকায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে পহেলা মার্চে: যশোর, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, কুষ্টিয়া, চূয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নাটোর, নওগাঁ, নওয়াবগঞ্জ, সিরাজগঞ্জ, দিনাজপুর, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, চাঁদপুর।
বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ চলমান রয়েছে যে ২৭ জেলায়: গাপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুর সদর, বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, কক্সবাজার সদর ও রাঙামাটি সদর।
বরিশাল অঞ্চল: পিরোজপুর সদর, পটুয়াখালী সদর, ঝালকাঠি সদর ও বরগুনা সদর।
খুলনা অঞ্চল: মেহেরপুর সদর, বাগেরহাট সদর ও নড়াইল সদর।
সিলেট অঞ্চল: হবিগঞ্জ সদর ও সুনামগঞ্জ সদর।
রাজশাহী অঞ্চল: বগুড়া সদর, জয়পুরহাট সদর ও পাবনা সদর।
ময়মনসিংহ অঞ্চল: নেত্রকোনা সদর।
রংপুর অঞ্চল: কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর ও পঞ্চগড় সদর।
কুমিল্লা অঞ্চল: নোয়াখালী সদর।
এর আগে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকার সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ কুমিল্লা সিটি করপোরেশনে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
দেশে ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী বছর একাদশ সংসদ নির্বাচনের আগে মৃতদের বাদ ও নতুনদের যোগ করে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটি ৪৩ লাখে।




No comments