পাঁচবিবিতে ২০০জন শীতার্থদের মাঝে ডিএইচএফ'র উদ্যোগে কম্বল বিতরণ।
জয়পুরহাটের পাঁচবিতে ঢাকাস্থ "ডেসপারটলি হেলপিং ফাউন্ডেশন" কর্তৃক পাঁচবিবি এল, বি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ শুক্রবার বেলা ১১ ঘটিকায় ২০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
"ডেসপারটলি হেলপিং ফাউন্ডেশনের" চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বলেন,বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে স্বজন প্রীতি ও দলীয় বিবেচনা করে কম্বল বিতরণ করা হয়ে থাকে। আমরা চেয়েছি প্রকৃত অভাবীদের মাঝে কম্বল বিতরণ করতে। ভবিষ্যতে পাঁচবিবিতে আরো মানবিক কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।
আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সুভ উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ হেদায়েতুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন,পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী,ডেসপারটলি হেলপিং এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিম,পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব,সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টিটু প্রমুখ।
ডেসপারটলি হেলপিং ফাউন্ডেশনের অন্যতম সদস্য হিটু ও আতিক সহ আরো অনেকে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন করে।









No comments