সংবাদ শিরোনাম

সোনারগাঁও উপজেলার কাইকারটেক থেকে বস্তবন্দী এক কিশোরীর লাশ উদ্ধার।

Ad Code

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইকারটেক এলাকা থেকে বস্তাবন্দী অজ্ঞাত (১২) এক কিশোরীর লাম উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধান করে নারায়নগঞ্ঝ জেলারেশ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। 

পুলশ সুত্রে জানা যায়, সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নে কাইকারটেক ব্রীজের পূর্বপার্শ্বে ব্রীজের ঢাল থেকে শুক্রবার সকাল দশটায় ১২/১৩ বছরের এক কিশোরীর বস্তাবন্দী , হাত-পা বাধা  এবং কষ্টিপ লাগানো অজ্ঞাত লাশ উদ্ধার করেছে সোলারগাঁও থানা পুলিশ্। কিশোরীর পরনে নীল আকাশী রঙ্গের সলোয়ার কামিজ পরিহিত। সাদা প্লাষ্টিকের বস্তায় লাশটি বাধা ছিল। ধারনা করা হচ্ছে কে বা কারা এ কিশোরীকে হত্যা করে বস্তায় ভরে ব্রীজের ঢালে ফেলে রেখে যায। শরীরের বিখিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে। 

এ বিষয়ে জানতে চালে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজের ঢাল থেকে অজ্ঞাত (১২) কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো  হয়েছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি এবং এদিকে মামলার প্রস্তুতি চলছে। 

No comments