সংবাদ শিরোনাম

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বর্নাট্য র‌্যালী

Ad Code


সারাদেশে ন্যায় এবার দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোলে নানা আয়োজনে "আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৮" উৎযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বেনাপোল কাস্টমস হাউজের আয়োজনে এক বর্ণাট্য র‌্যালী বের করে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে আবার বেনাপোল কাস্টমস হাউজে এসে শেষ হয়। এতে অংশ নেয় বেলাপোল কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সিএন্ডএফ সদস্য, আমদানিকারক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রব্বী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্ষিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটি উৎযাপন নানা কর্মসূচী উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর কাস্টমস ও ভ্যাট কমিশনার শওকত হোসেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্ষিত ছিনের যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এফ. এম শাহারিয়ার মোল্লা, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খালেদ আল মামুন (এনডিসি, পিএসসি, রিজিয়ন কামান্ডার, দক্ষিণ পশ্চিম রিজিয়), বেলাপোলের পৌর মেয়র আশরাফুর আলম লিটন, সিএন্ডএফ অ্যাসাসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।

উক্ত দিনে দুপুর ১২টা থেকে বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে বাণিজ্যে সম্পৃক্ত বিভিন্ন পেশাজীবি সংগঠনের সাথে অদিথিদের মত বিসিময় সভা এবং পরস্পরের মধ্যে অতি গুরুত্বপূর্ণ আলোচনা। বাণিজ্যে সম্প্রসারনে ভূমিকা রাখবে বলে জানান আমদানিকারক ও পেশাজীবি সংগঠনের ব্যবসায়ীগন। 

উল্লেখ্য স্থল পথে রাজস্ব আয়ের দিক থেকে বেনাপোল কাস্টমস হাউজ দেশের মধ্যে সবচেয়ে বড় অংকের রাজস্ব কর দাতা। দেশে বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এবং বেলাপোল হতে  মাত্র ৪/৫ ঘন্টায় একটি পণ্যবাহী ট্রাক ভারতের বাণিজ্যিক শহর কলকাতায় থেকে বেনাপোল বন্দরে পৌছায়। অপরদিকে বেনাপোল হতে  রপ্তানি পণ্য ভারতের কোলকাতায় পৌছায়। প্রতি বছর এখ থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়।  

No comments