কুষ্টিয়া পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!
![]() |
| দুই শিশুর অকাল মৃতু |
কুষ্টিয়া পুকুরের পানিতে ডুবে মাওয়া (২) ও আপন (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরতলীর বাড়ান্দী এলাকায়ে এ ঘটনা ঘটে। নিহত শিশু মাওয়া বাড়ান্দী গ্রামের আবুল কালামের মেয়ে এবং আপন একই গ্রামের আমিন শেখের ছেলে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, শিশুরা সকালে বাড়ীর পাশে খেলছিলো। এ সময় পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় জনগণ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
সূত্র: ফেসবুক




No comments