দাকোপে ছাত্রলীগের কমিটি পুর্নবহাল!!
![]() |
| দাকোপে ছাত্রলীগের কমিটি পুর্নবহাল |
জল্পনা-কল্পনার মধ্য দিয়ে দাকোপ উপজেলাসহ দুইটি কলেজ ও পৌরসভার ছাত্রলীগের নবগঠিত কমিটি পুর্নবহাল ঘোষনা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। দাকোপ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার পর পূনরায় পুর্নবহাল করায় উজ্জীবিত হয়ে উঠেছে সংগঠনের তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীরা। গত ২১ জুলাই পূর্বের কমিটি বিলুপ্ত করে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ্য স্বাক্ষরীত বিগপ্তিতে আজগর হোসেন বাপ্পিকে সভাপতি ও স্বর্ণদীপ জোয়াদ্দারকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগ এবং রাসেল কাজীকে সভাপতি ও রাহুল রায়কে সাধারণ সম্পাদক করে চালনা পৌরসভা ছাত্রলীগ, শুকান্ত মন্ডলকে সভাপতি ও রাসেল গাজীকে সাধারণ সম্পাদক করে চালনা কলেজ ছাত্রলীগ, এমদাদুল হক মিলনকে সভাপতি ও একরামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক করে চালনা এমএম কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয়। কিন্তু ২২ জুলাই জেলা সম্মেলনের পূর্ব পর্যন্ত কোন কমিটি গঠন বা বিলুপ্ত করা যাবে না মর্মে কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষনা দেয়।নির্বাহী সংসদের এ আদেশের ফলে ঝুলে যায় নবগঠিত কমিটির কার্যক্রম। সর্বশেষে ৩১ জুলাই কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এসআর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক আদেশে ২১ জুলাই গঠিত কমিটিকে পুর্ণবহালের ঘোষনা দেন। এর ফলে উজ্জীবিত ভাব ফিরে এসেছে তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে। গত মঙ্গলবার বাজুয়া এসএন কলেজে ১৫ আগষ্টের প্রস্তুতি সভা দিয়ে শুরু করেণ নবগঠিত কমিটির কার্যক্রম। উল্লেখ্য, বর্তমান ক্ষমতাসীন আ’লীগের গুরুত্বপূর্ন সহযোগী সংগঠন দাকোপ উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১২ সালের ৯ জানুয়ারি। সম্মেলনে সৌম্য বিশ্বাসকে সভাপতি ও রতন মন্ডলকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের কয়েক বছর পর ছাত্রলীগের আইন ভঙ্গের কারণে সভাপতিকে বহিস্কার করা হয় বলে জানায়। দীর্ঘ্য ৫ বছরেও গুরুত্বপূর্ন সংগঠনের সম্মেলন না হওয়ায় ঝিমিয়ে পড়েছিল সংগঠনের কার্যক্রম।




No comments