গ্রামের রাস্তায় ৫-৭ বছর বয়সী এক শিশুকে সবার সামনে প্রচণ্ড মারধর করছেএক তরুণ। আরেকজন ওই শিশুটির গলা চেপে ধরে রেখেছে, যাতে সে নড়তে না পারে। ‘দাদা, দাদা’ বলে শিশুটি তীব্র চিৎকার করছে, কিন্তু কিছুতেই মন গলছে নাপাষণ্ডদের। ওই তরুণ অনবরত মেরেই যাচ্ছে শিশুটিকে। এক পর্যায়ে শিশুটিকে উপরেতুলে আছাড় দেন তিনি। এতেই ক্ষান্ত না হয়ে মাটিতে শুইয়ে শিশুটিকে চেপেওধরেন ওই ব্যক্তি! ৩১ জুলাই সোমবার এমন অমানবিক ও নৃসংশ শিশু নির্যাতনের একটি ভিডিও পাওয়াগেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিওটি কোন জায়গার তা জানা জায়নি।শিশুটিকে নির্মমভাবে নির্যাতনকারী এ তরুণকে ও সংশ্লিষ্টদের শনাক্ত করেদ্রুত আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন ফেসবুক ব্যবহারকারীদের অনেকে।
No comments