জন্ম সনদের সরকারী ফি ৫০ টাকা, আর নেওয়া হয় ২০০ টাকা!
জন্ম সনদের সরকারী নিয়মানুযায়ী শিশুর জন্মের পর থেকে ৪৫ দিন পর্যন্ত জন্ম নিবন্ধন ফিস ফ্রি। আর ৪৫ দিন থেকে ৫ বছরের কম বয়স পর্যন্ত ২৫ টাকা এবং ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা ফিস নেওয়ার নিয়ম থাকলেও চলে উল্টো নিয়মে চলছে উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের সচিব আক্তারুজ্জামান আইন। প্রতি জন্ম সনদে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন বলে অভিযোগ ভুক্তভোগীরা।
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে জন্ম সনদের অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে সোনাকাটা ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে। শনিবার দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভূক্তভোগী পরিবারগুলো।
ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামের মো. আব্বাস উদ্দিন ও মো. আফজাল হোসাইন বলেন, ২ বছরের শিশুর জন্ম সনদ দেওয়া যাবে কিন্তু ফি লাগবে ২০০ টাকা বলে জানান ইউপি সচিব। তাই তারা বাধ্য হয়ে ২০০ টাকা দিয়ে জন্ম সনদ নিয়েছি।
তবে ইউনিয়নে এ অভিযোগ নতুন কোন বিষয় নয়। সরকারী নিয়ম উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ সচিব আক্তারুজ্জামান জন্ম সনদে অতিরিক্ত ফি আদায় করেন বলে অনেকেই অভিযোগ করেছেন। কিন্তু এটা দেখারও কেউ নাই বলে জানান ভুক্তভোগী ও স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সচিব এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে তিনি অতিরিক্ত জন্ম নিবন্ধন ফিস আদায় করেছেন বলে স্বাকীর করেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. সুলতান ফারাজী বলেন, এ বিষয়টি দেখে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।
বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ সাংবাদিকদেরকে বলেন, অবৈধভাবে টাকা আদায়ের অনুমতি দেয়ার প্রশ্নই আসে না। এমন কিছু সে করে থাকলে তাকেই এর দায়ভার বহন করতে হবে। এ নিয়মে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
সূত্র : বাংলা




No comments