প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এত মোট ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রোববার সন্ধ্যায় শিক্ষক নিয়োগের ৪ ধাপে লিখিত পরীক্ষার ফল একযোগে প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল জানিয়ে দেওয়া হচ্ছে।
প্রকৃতপক্ষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪মে, দ্বিতীয় ধাপ ৩১মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।
গত বছরের ৩০শে জুলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে করা হয়। গত ১ থেতে ৩০ আগষ্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ১৭ লাখ ৭৩ হাজার ৯১৭ জন প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন।
সুথ্র : দৈনিক শিক্ষা




No comments