মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রধান শিক্ষক!!
ধান বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খেদাপাড়া এ্যাডাস কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নিহত হয়েছে এবং তার সহধর্মীনি গুরুত্বরভাবে আহত হয়েছে।
মনিরামপুর উপজেলার দিঘীরপাড় গ্রামের আনছার আলী সরদারের ছেলে, খেদাপাড়া প্রিকেডট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং খেদাপাড়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আরশাদ আলী (৫০) স্ত্রীকে নিয়ে গত ২২শে সপ্টেম্বর বাঁকড়া থেকে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে ধান বোঝাই ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কায় মটর সাইকেল থেকে পড়ে যান এবং ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। আর সাথে থাকা তার স্ত্রী নাজমুন নাহার (৪২) মারাত্বক আহত হন। তার একটি পা সম্পূর্ণ গুড়িয়ে যায়। যশোর সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।
একাধিক সুত্রে জানা যায় যে, তার এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি এবং তার একটি পা হয়ত কেটে ফেলা হতে পারে। অপর দিকে মাষ্টার আরশাদ আলীকে পরদিন সোমবার যোহর নামাজ বাদ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার জানাজায় অসংখ্য লোকের উপস্থিত হয়। মৃত্যু কালে তিনি ৩ পুত্র সন্তান রেখে যান। অত্যান্ত সদালপী এবং দায়িত্বশীল একজন শিক্ষকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




No comments