সংবাদ শিরোনাম

খেদাপাড়া ইউপিতে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করেন- পরিষদের চেয়ারম্যান এস. এম. আব্দুল হক

Ad Code
মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুঃস্থ্য গরীবদের মাঝে ভিজিএফের সরকার থেকে বরাদ্ধকৃত চাউল বিতরণ কার্যক্রম শুরুস হয়েছে। আর ভিজিএল চাউল বিতরনের কার্যক্রম উদ্বোধন করেন খেদাপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এস. এম. আব্দুল হক। 




অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরীব ও অসহায় পরিবারের সহায়ক হিসাবে, বর্তমান জনবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার জন প্রতি ১৫ কেজি হারে চাউল মানুষের কাছে পৌছে দিয়েছেন। চাউল বিতরন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা কবেন ট্যাগ অফিসার জনাব মোৰ গোলাম মোস্তফা। তিনি নিজে উপস্থি থকে চাউল বিতিরণ তদারকি করেন। 

এ সময় অত্র ইউপি'র সচিব মৃনাল কান্তি সাহা, ১নং  ওয়ার্ড সদস্য রাজু আহমেদ, ৫নং ওয়ার্ড সদস্য সাধন কুমার বিশ্বাস, ৬নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যা-১ মোঃ মুনছুরুর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ মুনসুর আলী, ২নং ওয়ার্ড সদস্য মোঃ মাহাবুবুর রহমান, ৩নং ওয়ার্ড সদস্য মোঃ ইকরামুল কবীল, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল জব্বার, ৭নং ওয়ার্ড সদস্য তাযজুল ইসলাম মিলন , ৮নং ওয়ার্ড সদস্য মোঃ রিজাউল ইসলাম ও সংরক্ষিত মহিলা আসনের মোছাঃ রেহেনা বেগম, শারমিন সুলতানা এবং মোছাঃ শাহানারা বেগমসহ, ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এদিকে প্রত্যেক কার্ডধারীকে ১৫কেজি করে চাউল দেওয়া হয়েছে। অত্র ইউনিয়নের গরীব, অসহায় ও দুঃস্থ্য পরিবারের ৪৫শ' ৬৫ টি কার্ডধারীর মাঝে  ভিজিএফ চাউল করা হবে। অত্র ইউনিয়নে এবাব সর্বমোট ৪৫শ' ৬৫ পরিবারকে ভিজিএফ কার্ডের আওতায় আনা হয়েছে বলে জানা যায়। 

No comments