মনোহরগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত।
আজ শুক্রবার সকার ১১ ঘটিকার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নোয়াখালী থেকে ছেড় আনা হিমাচল বাসের ধাক্কায় প্রাণ গেল তামিম হোসেন (৬) নামের এক শিশুর। সিহত শিশু তামিম উপজেলার নাখেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের আব্দুল ওহাবের পুত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শিশুটি মহাসড়কের নাখেরপেটুয়া বাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা হিমাচল বাসটি (নং ১৪৩৬) শিশুটিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থালে সে মারা যায়।
এই ঘটনার স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে নাখেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জামির হোসেন জিয়ার নেতৃত্বে পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
এ দিকের হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে। এই ঘটনায় বিনয়ঘর এলাকায় শোকের ছায়া নেমে আসে।





No comments