তিনদিন ব্যাপ্যী যশোরে ডিজিাটল উদ্ভাবণী মেলা শুরু।
তিন দিন ব্যাপ্যী যশোরে ডিজিটাল উদ্ভাবণী মেলা শুরু হয়েছে। মেলায় পাঁচটি প্যাভিলিয়নের আওতায় ৬০টি স্টল অংশ নেয়। সরকারী ভাবে ই-সেবার প্রচারণা, তথ্য প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার গুরগত মাণ উন্নয়ন, ই-কমার্স ব্যবস্থাপনা এবং তরুন উদ্ভাবকদের উদ্ভাবণী শক্তির বিকাশ গটানোর উদ্যেশে নিয়ে সোমবার শহরের প্রাণ কেন্দ্রে বাদশাহ ফয়সাল (ঈদগাহ) মাঠে এ মেলা শুরু হয়।
জেলা শ্রশানের উদ্যোগে আয়োজিত সোমবার সন্ধ্যায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের প্রকল্প পরিচালক (প্রশাসন) জনাব কবির বিন আনোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন জনাব দিলীপ কুমার রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জনাব আনসার উদ্দিন।
প্রধান অতিথির বক্তবে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ও জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এদেশেরে মানুষকে দেখিছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্ন আজ বাস্তব। এদেশের মানুষ আজ তার সুফল ভোগ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ সব সেক্টরে প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সেবা প্রদান আজ মানুষের দোর গোড়ায় পৌছে গেলে। গ্রামের তৃণমুল মানুষ আজ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ১০৬ প্রকারের সেবা পাচ্ছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত আটটা পর্যন্ত চলবে। প্যাভিলিয়ন-১ এর আওতায় রয়েছে, ই-সেবাসমুহ, প্যাভিলিয়ন-২ এর আওতায় রয়েছে ডিজিটাল সেন্টার, ব্যাংক, ফিনান্সিয়াল, প্যাভিলিয়ন-৩ এর আওতায় রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জেলা ব্যান্ডিং: প্যাভিলিয়ন-৪ এর আওতায় শিক্ষা এবং সর্বশেষ প্যাভিলিয়ন-৫ এর আওতায় রয়েছে তরুন উদ্ভাবকদের স্টলসমূহ। মেলায় রচনা, বির্তক ও কুইজ কুইজ প্রতিয়োতিার আয়োজন রয়েছে এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




No comments