সংবাদ শিরোনাম

কেশবপুরে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগ!

Ad Code

কেশবপুরে ৫২/৫৩ জন মহিলার নামে তাদের আইডি কার্ড দিয়ে ভূয়া গর্ভবতী ভাতার কার্ড তৈরী করিয়ে সরকারী অর্থ আত্মসাৎ করার অভিযোগে পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ঐ ওয়ার্ডের স'ায়ী বাসিন্দা সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা রাশিদা খাতুন।
শনিবার দুপুরে কেশবপুর নিউজক্লাবে এসে ৩নং ওয়ার্ডের সাবদিয়া গ্রামের রাশিদা খাতুন তার লিখিত বক্তব্যে বলেন সাবদিয়া গ্রামের আব্দুল আহাদ সরদারের ছেলে ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন সরদার সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে সাবদিয়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী নাজমা বেগম, মিজানুর রহমান মোড়লের স্ত্রী খাদিজা বেগম, আবুল বাসারের স্ত্রী মেহেরুননেছা সহ ৫২/৫৩ জন মহিলার নামে তাদের আইডি কার্ড জমা দিয়ে ভূয়া গর্ভবতী ভাতার কার্ড তৈরী করিয়ে ঐসব মহিলার নামে লক্ষ লক্ষ টাকা গর্ভবতী ভাতা উত্তোলন করে সরকারী অর্থ আত্মসাৎ করছে। এছাড়ও সে সাবদিয়া সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষিকা সামিউননেছা ও শিক্ষক শফিকুল ইসলামকে দুই মাসের অধিক সময় ধরে হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেওয়া, অন্যের জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সহিত জড়িত। দুর্নীতিবাজ ওয়ার্ড কাউন্সিলরের অন্যায় অত্যাচার ও অপকর্মের হাত থেকে রক্ষা পেতে এলাকা বাসির পক্ষে রাশিদা খাতুন সাংবাদিকদের সহযোগিতায় তার সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশের মাধ্যমে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস'া গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments