সংবাদ শিরোনাম

সারাদেশে ৩০ মিনিটের জন্য ইন্টারনেট সেবা ব্যাহত।

Ad Code

সারাদেশে রোববার দিবাগত রাত ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত (৩০ মিনিট) ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিদের্শনা অনুযায়ী এ ৩০ মিনিট ইন্টারনেট সংযোগে ব্যান্ডউইথ কমিয়ে দেয় সেবাদান কারী প্রতিষ্ঠানগুলো। ফলে এ সারাদেশে এ সমস্যা সৃষ্টি হয়। 

রোববার সন্ধ্যার দিকে সংযোগ অনুযায়ী ডাউনস্ট্রিম ইন্টারনেট ব্যান্ডউইথ ২৫ কেবিপিএস করার জন্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিদের্শনা দেয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। 

বিটিআরসি বরাত থেকে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষার সময় সরকারী নিদের্শনা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া  হয়েছে। নির্দিষ্ট কিছু সময়ে ইন্টারনেটের গতি ২৫ কেবিপিএসকরতে মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্টানগুলোকে রোববার চিঠি দেওয়া হয়। এরই অংশ হিসাবে পরীক্ষামুলকভাবে আজ রাত ১০টা থকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানো হয়। 

এছাড়া ১২, ১৩, ১৫ ও ১৭ ফেব্রুয়ারী-২০১৮ সকাল ৮টা থেকে সাড়ে ১০টা, ১৮ই ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে সাড়ে ১০টা এবং দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সারাদেশে ইন্টারনেটের ব্যান্ডউইথ কমিয়ে রাখা হবে। 

একই ভাবে ১৯, ২০, ২২, ও ২৪শে ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সারাদেশে ইন্টারনেটের ব্যান্ডউইথ কমিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সূত্র : অনলাইন।

No comments