সংবাদ শিরোনাম

আবাসিক হোটেল থেকে নারী পুলিশ ও সংসদ সদস্যের ছেলে আটক !

Ad Code


নিউজ ডেক্সঃ  যশোর শহরের আবাসিক হোটেল সিটি প্লাজার একটি কক্ষ থেকে সংসদ সদস্যের ছেলে ও এক নারী পুলিশ সদস্যকে অাটক করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ বলেছে, পুলিশ ওই দুজনকে আটক করে নিয়ে গেছে। তবে পুলিশ আটক বা ধরার বিষয়টি অস্বীকার করেছে। অভিযুক্তরা হলেন, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের ছেলে শুভ ভট্টাচার্য্য ও মণিরামপুর থানার এক নারী এএসআই।
এদিকে সংসদ সদস্যের ছেলে ও নারী পুলিশ কর্মকর্তা হোটেলে ধরা খেয়েছে এমন খবরে এলাকায় তোলপাড় চলছে। ঘটনা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এড়িয়ে যাওয়ায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

হোটেল সিটি প্লাজার জেনারেল ম্যানেজার শেখ সাইফুল ইসলাম বলেন, এমপি পুত্র শুভ ভট্টাচার্য্য ব্যবসায়িক কাজে নিয়মিত হোটেল আসেন। রুম বুকিং দিয়ে ব্যবসায়িক আলাপ আলোচনা করেন। সোমবারও ব্যবসায়িক কাজে হোটেলে এসেছিলেন। ৫১৪ কক্ষে ওঠেন। সংবাদ পেলাম একটি মেয়ে (তরুণী) ঢুকেছে ওই কক্ষে। আমরা হোটেলে নারী থাকার বিষয়টি অনুমোদন করি না। আমরা জানতে চাইলাম। তিনি বলেন হ্যাঁ একটি মেয়ে আছে। একপর্যায়ে আমরা কার্ড পাঠিয়ে দিলাম। উনি নিঝুম নামে এন্টি করে দিলেন। কিছুক্ষণ পরে জানতে পারলাম ওই তরুণী মণিরামপুর থানার এএসআই (নারী)। পরে কোতোয়ালি থানা পুলিশ এসে শুভ ও নারী এএসআইকে নিয়ে যায়। এর বেশি কিছু জানি না।
তবে কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, হোটেল সিটি প্লাজা থেকে পুলিশ কাউকে আটক করে নি। কোতোয়ালি থানা এলাকায় কোনো অফিসার কাউকে আটক করলে আমি জানব। এমন কোনো খবর আমার কাছে নেই।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন নিশ্চিত করেছেন তার থানায় নারী কর্মকর্তা আছেন। অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার বলেন, ‘একজন নারী পুলিশ কর্মকর্তা অফিস অর্ডার ছাড়া হোটেল সিটি প্লাজায় গিয়েছিলেন। কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’
সূত্র- নিউজ২৪

No comments