সংবাদ শিরোনাম

অতিরিক্ত সিম ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে বন্ধের নির্দেশ!

Ad Code


নিউজ ডেক্স ঃ একজন মুঠোফোন ব্যবাহরকারীর নামে ১৫টি বেশি সিমকার্ড নিবন্ধন থাকলে অতিরিক্ত সিম আগামী ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে বন্ধ করতে হবে। গ্রাহককে নিজ উদ্যেগে সংশ্লিষ্ট মোবাইল সিম কোম্পানীর সাথে যোগাযোগ করে অতিরিক্ত সিম বন্ধের কাজটি করতে হবে। অতিরিক্ত সিম বন্ধের মেষ সময় ছিল গত ৩১শে ডিসেম্বর ২০১৭। কিন্তু এখন তা বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারী ২০১৮ পর্যন্ত করা হয়েছে। 

বিআরটিসি'র সচিব ও মুখপাত্র সরওযার আলম বলেন, কমিশন অনেক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন েএকজন গ্রাহকের ১৫টির বেশি সিম থাকার দরকার নেই। তবে সময়ে সময়ে এ সিদ্ধান্ত পুর-বিবেচনা করার সুযোগ রয়েছে। তবে গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে এ সময় বাড়ানো হয়েছে। এর আগে গত ৫ই ডিসেম্বর বিটিআরসি'র এক নির্দেশনায় বলা হয়, ১৫টি'র বেশি সিম থাকলে তা ৩১শে ডিসেম্বর মধ্যে বন্ধ করতে হবে। 

এতে আরো বলা হয়, গ্রাহক ওই সময়ের মধ্যে স্বেচ্ছায় অতিরিক্ত সিম বন্ধ না করলে কিমশন পরে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে সেগুলোর নিবন্ধন বাতিল ও বন্ধ করে দেবে। সে ক্ষেত্রে গ্রাহকের প্রয়োজনীয় সিমও বন্ধ হয়ে যেতে পারে বলে সর্তক করা হয়েছিল এই নির্দেশনায়। এ সব নির্দেশনা প্রি-পেইড সিমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে ২০১৬ সালের ২০শে জুন গ্রাহক প্রতি সর্বোচ্চ ২০টি সিম রাখা যাবে বলে বিআরটিসি সীমা বেধেঁ দিয়েছিলেন। গত বছরের আগষ্টে তা কমিয়ে ৫টি করা হয়েছিল। এরপর এই সিদ্ধান্ত পুর-বিবেচনা করে গত ২৪শে াক্টোবর গ্রাহক প্রতি সর্বোচ্চ ১৫টি সিম রাখার সুয়ো দেয় বিটিআরসি। 

মোবাইল অপারেটরদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ’-এর মহাসচিব টি আই এম নুরুল কবীর বলেন, সিমকার্ড এখন শুধু কথা বলার জন্য ব্যবহৃত হয় না। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে নানা কাজে সিমের ব্যবহার বাড়ছে। ভবিষ্যতে সর্বোচ্চ সিম সংখ্যা নির্ধারণে এ বিষয়টি মাথায় রাখা হলে তা সবার জন্য ভালো হবে।
একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে কতটি সিম নিবন্ধিত রয়েছে, তা দুটি পদ্ধতিতে জানা যাবে। মুঠোফোন থেকে *১৬০০১# নম্বরে ডায়াল করলে ফিরতি বার্তায় গ্রাহকের এনআইডির শেষ চার সংখ্যা জানতে চাওয়া হবে। তা লিখে পাঠালে ফিরতি খুদে বার্তায় ওই গ্রাহকের নামে নিবন্ধিত সিমের সংখ্যা জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া এনআইডি নম্বরের শেষ চার সংখ্যা বা ডিজিট লিখে ১৬০০১ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও একটি এনআইডির বিপরীতে নিবন্ধিত সিম সংখ্যা জানা যাবে। বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে সক্রিয় সিম সংখ্যা ১৪ কোটি ৩১ লাখ।

No comments