সংবাদ শিরোনাম

সাংবাদিক ইশরাত ইভার বিরুদ্ধে ৫৭ ধারায় গ্রেফতরী পরোয়ানা জারি!!

Ad Code


থুলনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭/৬৬ ধারার মামলায় খুলনার নারী সাংবাদিক ইশরাত ইভার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। একই সাথে মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) যাচাইয়ের জন্য ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। 

গতকাল বুধবার মহানগর হাকিম মো. শহীধুল ইসলাম এ আদেশ দেন। বৃস্পতিবার সাংবাদিক ইভা'র আই্নজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন পুলিশের দেওয়া অভিযোগপত্র আদালত প্রাথমিকভাবে গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী এই অফিযোগ পত্রের কপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আইসিটি বিভাগে যাচাইয়ের জন্য পাঠানো হবে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর অভিযোগ পত্র চুড়ান্ত ভাবে গ্রহণ করবে আদালয়। তবে এ্রর মধ্যেই বুধবার সাংবাদিক ইভা'র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। 

জানা যায়, বিগত ২০১৭ সালের ৫,৭ ও ২৪ জানুয়ারী ভূমিদুস্যতা নিয়ে "খুলনা কন্ঠ" অনলাইন পোর্টালে তিন পর্বের প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় খালিশপুর এলাকার বাসিন্দা তকদির হোসেন বাবু ওই বছরের ২৬ জানুয়ারী ইভা'র বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭/৬৬ধারায় খালিশপুর থানায় মামলা (নং ৩২/১৭) করেন। তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবুল হাসান ২৬শে ডিসেম্বর আদালতে মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এত ইভা'র বিরুদ্ধে দন্ডবিধির ৫৭ ও ৩৮৫ ধারায় হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। 

তিন পর্বের সিরিজের সংবাদের শিরোনাম ছিল ভুমিদস্যু বাবুর অত্যাচারে অতিষ্ঠ খালিমপুরের একটি পবিবার, খুটি জোর আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম আশরাফ, নির্যাতিত পরিবারের সদস্য হালিমা বেগমের আহাজারি। এর মধ্যে একটি সংবাদ ছিল ভিডিওসহ। 

সূত্র : অপরাধবার্তা

No comments