শিক্ষা মন্ত্রালয়ের এক কর্মচারী নিখোঁজ!!
রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী। নিখোঁজ এই কর্মচারী নাম নাসির উদ্দিন। নিখোজেঁর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন তার স্বজনরা।
নিখোঁজ নাসির উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী। এ ছাড়া তিনি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের মহাসচিব। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ড টাওযারে স্বপরিবারে থাকেন।
সুত্র : শিক্ষাবার্তা




No comments