প্রেমিকা হাতে প্রেমিক আহত-লেডি বদরুল!!
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক প্রেমিকা তার সাবেক প্রেমিককে ছুড়ি দিয়ে আহত করেছে। আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধায় মেয়েটি ঢাবির ফার্সি বিভাগের শিক্ষার্থী বায়জীদ তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
মেয়ের দাবি, তিনি ইডেন মহিলা কলেজের মাস্টার্সের ছাত্রী। তাদের ১ বছরের সম্পর্ক ছিল। পরে বিচ্ছেদ হয়ে যায়। তারপরেও ছেলেটি তাকে ১ বছর ধরে জ্বালাতন করতো। তাই ছেলেটিকে ডেকে ছরিকাঘাত করা হয়েছে। আহত আলামিনের বন্ধু মোঃ রাজু জানান, আলামিক পুরান ঢাকার ইসলামবাগ এলাকয় থাকেন। পেশায় তিনি প্লাষ্টিক ব্যবসায়ী। মিতা নামে এক মেয়ের সঙ্গে আলামিনের প্রেম ছিল্ কিন্তু কিছু দিন ধরে তাদের মধ্যে দ্বন্ধ চলছিল। এই দ্বন্ধের জের ধরে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে উদয়ন স্কুলের সামনে মিতা তার ভ্যানেটি ভ্যাগ থেকে ছুরি বের করে আলামিনের পিঠে আঘাত করে।
তরে তাদের মধ্যে কী নিয়ে দ্বন্ধ ছিল তা রাজুর জানা নেই। যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মেয়েটিকে ছুরিসহ আটক করা হয়েছে। তার নাম লাভলী বলে পুলিশকে জানিয়েছেন। লাভলী পুলিশকে জানিয়েছেন, আলামিন অনেক দিন ধরে তাকে উত্ত্যাক্ত করত। ঘটনাটি আসলে কী আহত আলামিনের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা চলছে।
সূত্র: বাংলামেইল৭১




No comments