সংবাদ শিরোনাম

ইউডিসির উদ্যোক্তাদের রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবি

Ad Code

সারাদেশের সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে (ইউডিসি) জাতীয়করণ করে পরিচালকদের (উদ্যোক্তা) রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
 
 
বৃহস্পতিবার বিকালে দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।
 
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারের তৃণমূল প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল ও জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১০ সালের ১১ই নভেম্বর তার কার্যালয় থেকে এবং নিউজিল্যান্ড এর সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রশাসক মিস হেলেন ক্লার্ক ভোলা জেলার চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সকল ইউনিয়ন পরিষদে একযোগে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন। পরবর্তী সময়ে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রটি ডিজিটাল সেন্টার নামে রূপ লাভ করে।

সূত্র: ইত্তেফাক, তারিখ- ১১ই জানুয়ারী-২০১৮

No comments