সংবাদ শিরোনাম

মণিরামপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

Ad Code

 


মণিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের করোনা কালিন সরকারী প্রণোদনার অংশ হিসেবে রোপা আমনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে মণিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে  আনুষ্ঠানিকভাবে কৃষকদের মধ্যে এসব বিতরণ করা হয়েছে।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরীসহ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।


No comments