সংবাদ শিরোনাম

দেশে বিকাশের সাথে যুক্ত হলো সোনালী ব্যাংক।

Ad Code

 


এবার দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সেনালী ব্যাংকের সাথে সারাদেশের গ্রহকের লেনদেন হবে বিকাশে। কেননা এখন থেকে বিকাশ গ্রাহক ব্যাংক একাউন্ট থেকে ট্রান্সফার মানি ও অ্যাড মানি বিকাশের অ্যাপের মাধ্যমে করতে পারবেন। 

বুধবার সন্ধ্যায় হোটের ইন্টারকন্টিনেন্টালে এই সেবার উদ্ধোধন করেন আসিটি প্রাতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)। এ সময় তিনি বলেন, ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ইন্টার অপারেটর ট্রানজেকশন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকদের কষ্ট, ভিজিট এবংসময় সাশ্যয় হবে। 

পলক বলেন, ডিজিটাল আর্থিক লেনদেনের সেবাগুলো সাধারন মানুষকে করোনাকালীন সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় আরো বেশি সক্ষমতা দিয়েছে। সেই সাথে এই সেবার গুরুত্ব এবং উপযোগিতাকে আরো স্পষ্ট কুরে বুঝিয়য়ে দিয়েছে। বৃহত্তম দুটি সরকারী-বেসরকারী আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ নিঃসন্দেহে আর্থিক অর্ন্তভূক্তিসহ সব ধরনের ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার পথকে আরো সুগম করলো। 

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিষয়ক সিনিয়র সচিব আসাদুল ইসলাম, সোনালী ব্যাংকের চেয়ার‌ম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবঙ বিকাশের প্রতিষ্ঠাতা সিইও কামাল কাদির। 

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকাশের কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম। 


অনুষ্ঠানে মোবাইলে আর্থিক লেনদেন প্রযক্তিটি আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহীতা এবং দ্রুততা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী। 


তিনি আরো বলেন, ক্যাশে লেনদেন কমাতে পারলে দুর্নীতি, অনিয়ম কমিয়ে আনাসহ আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। 

একই সাথে আর্থিক খাতের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল লেনদেন আর্থিক প্রাণোচনা দেয়ার আহ্বান জানান জুনাইদ আহমেদ পলক। 


সুত্র: ডিজিবাংলা

No comments