সংবাদ শিরোনাম

মনিরামপুরে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত!!

Ad Code

অনলাইণ ডেক্স :: আজ মঙ্গলবার বিকালে মনিরামপুর উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী সভাপতিত্বে এ সভায় মনিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিববৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সভায় বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক উপজেলা পর্যায়ে একজন কর্মকর্তাকে মেন্টরের দায়িত্ব দিয়ে ইউনিয়ন পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সিভিল সোসাইটির নেতৃবৃন্দকে এ বিষয়ে আরও সজাগ হওয়ার জন্য সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষভাবে আহবান জানান। 

No comments