কুমিল্লার মনোহরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত।
“সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছমিন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু, উপজেলা কৃষি অফিসার জেসমিন আক্তার, প্রকৌশলী মোহাম্মদ আল আমিন সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, সমাজসেবা অফিসার তাজুল ইসলাম মজুমদার, দারিদ্র বিমোচন অফিসার আবু বকর মিয়াজী, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, বিআরডিবি অফিসার অসীম কুমার বাড়ে, আনসার ভিডিপি কর্মকর্তা আবদুর রশিদ, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ আবদুল মতিন, খিলা ইউপি চেয়ারম্যান মোঃ আল আমীন ভূঁইয়া, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান শাহীন জিয়া, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ শিক্ষক ইসমাইল হোসেন বিএসসিসহ আরো অনেকে।




No comments